Saturday, May 7, 2016

দুই ভাই-বোন যাদের রং ছিল সবুজ

দ্বাদশ শতাব্দীর কথা । ইংল্যান্ড এ তখন রাজা স্টিফেনের আমল (King Stephen 1135-1154) আমল চলছে । Suffolk এর উলপিট গ্রামে কাজ করার সময় গ্রামবাসিরা নেকড়ে গুহার পাশে
দুইটা অদ্ভুত শিশুর সন্ধান পায় । তারা ছিল ভাই বোন । তাদের গায়ের বর্ণ ছিল সবুজ বর্ণের !তারা এক বিজাতীয় ভাষায় কথা বলছিল । তাদের বেশভূষাও ছিল অন্য ধরনের ।
পরে তাদেরকে গ্রামে Richard de Calne এর বাসায় নিয়ে যাওয়া হয় । সেখানে তাদেরকে খাবার দিলে তারা কয়েক দিন ধরে কিছুই খেল না ! কয়েক দিন পরে তারা যখন কিছু সবুজ
শিম খুজে পেল , সেগুলো তারা আগ্রহি হয়ে খেলো ।

পরবর্তীতে তারা সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে যায় এবং কালক্রমে তাদের সবুজ বর্ণ বিলুপ্ত হয়ে গেলো । ছেলেটা , যেকিনা তাদের মধ্যে ছোটজন ছিল , সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পরে এবং কিছু দিন পরেই মারা যায় ! মেয়েটি যখন
ইংরেজি বলতে শেখলো , সে গ্রামবাসীদেরকে এক অদ্ভুত কাহিনি শোনাল ! সে বলল তারা এমন এক জায়গা থেকে এসেছে যেখানে কোনদিন সূর্য উদয় হয়নি ! সেখানের আলো
ছিল গোধূলির(Twilight) মত । সে তার দেশের নাম বলল ‘সেন্ট মার্টিনের দেশ’ (Saint Martin’s Land) । সেখানের সবকিছু ছিল
সবুজ বর্ণের ! তারা কিভাবে উলপিটে এলো তা সে নিজেও বলতে পারেনা । সে আর তার ভাই তাদের বাবার গবাদি পশুর পালের সাথে ছিল , হঠাৎ তারা একটা জোরালো গুঞ্জন শুনতে
পেলো এবং তারপর নিজেদেরকে আবিষ্কার করলো এক নেকড়ে গুহার পাশে ।এ নিয়েও আবার ভিন্ন মতবাদ আছে, কেউ বলে তারা নাকি তাদের গবাদি পশুর পালকে অনুসরণ করে একটা গুহায় গিয়ে হারিয়ে যায় , পরে তারা ওই শব্দ অনুসরণকরে উলপিটে পৌঁছে যায় !

এই দুই শিশুর ঘটনা বিভিন্ন ইংরেজি সাহিত্যে এসেছে । সে থেকে অনেকে বলে থাকেন এটা শুধুই কোন লেখকের কল্পনাপ্রসূত লোকগাথা ছাড়া আর কিছুই না । আবার এমন ও
হতে পারে যে শিশু দুজন কোন জংলি গ্রাম থেকে এসেছে , সম্ভবত Chlorosis এ ভুগছিল যেটার ফলে তাদের দেহ সবুজাভ বর্ণ ধারন করে। কিছুদিন অভুক্ত থাকায় সেটা বিলুপ্ত হয়ে যায় । কিছু ব্যাখ্যা সত্ত্বেও এই দুই রহস্যময় শিশুর ঘটনা আজও রহস্য ঘেরা রয়ে গেছে। তাদের নিয়ে সাড়া পড়ার মূল কারন তাদের গায়ের সবুজ বর্ণ ! তাদের স্মরণে উলপিট গ্রামে একটা সাইনবসানো হয় ১৯৭৭ সালে যেটায় দেখা যায় হাত ধরা ধরি করে দাড়িয়ে থাকা দুইটি শিশু এবং মানানসই প্রেক্ষাপট।

No comments:

Post a Comment