Monday, May 9, 2016

রহস্যে ঘেরা ইস্টার দ্বীপ

প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ ইষ্টার আইল্যান্ড। এর পূর্ব দিকে তেইশশত মাইল দূরে চিলি’র উপকূল আরপশ্চিমে তেরশ মাইল দূরে পলিনেশিয় দ্বীপপুঞ্জের পিটকের্য়ান দ্বীপ। ছেষট্টি বর্গমাইলের এই ছোট্ট ত্রিভুজাকৃতির দ্বীপটিতে অষ্টাদশ শতকের গোড়ায় ইউরোপিয় নাবিকরা যখন প্রথম পদার্পণ করল, তখন তারা বিস্ময়ে দেখতে পেল যে সারা দ্বীপের সমুদ্রতীরের ধার ঘেঁষে শত শত প্রকাণ্ড প্রস্তরমূর্তি কে বা কারা বানিয়ে রেখেছে। মূর্তিগুলো প্রকান্ড–পনেরো/বিশ ফুট থেকে সত্তর ফুট লম্বা (প্রায় ছয়তলা বাড়ির সমান উচু) এবং ওজন দশটন থেকে আড়াইশো টনেরও বেশি। “ইস্পাতের মতো কঠিন আগ্নেয় শিলাকে কাটা হয়েছে মাখন-কাটা করে। দশ হাজার টন  ওজনের সব পাথর পড়ে আছে এখানে-ওখানে -সেখানে। তাদের আর চাঁছা-ছোলা করা হয়ে ওঠেনি। ৩৩ ফুট থেকে ৬৬ ফুট পর্যন্ত লম্বা আর প্রায় পঞ্চাশ টন ভারী শত শত মূর্তি আজো চেয়ে থাকে পর্যটকদের মুখের পানে, বুক ফুলিয়ে।”




ইস্টার দ্বীপটির নামকরণ করেন এক ডাচ অভিযাত্রী ১৭২২ সালে। পাঁচই এপ্রিল তারিখে এই দ্বীপটি প্রথম গোচরে আসে এবং ঐদিন ছিল খ্রিস্টানদের পবিত্র ‘ইস্টার দিবস’। তাই দ্বীপটির এই নামকরণ। দ্বীপটির অবস্থান বিষুবীয় অঞ্চলের নিচে ২৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর।

লক্ষাধিক বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে ত্রিভুজাকৃতির এ দ্বীপ সৃষ্টি হয়। দ্বীপটির তিন কোণে রয়েছে তিনটি মৃত আগ্নেয়গিরি। এটি লম্বায় ২৪.৬ কিলোমিটার এবং সবচেয়ে প্রশস্ত অংশটির দৈর্ঘ্য ১২.৩ কিলোমিটার। মোট আয়তন ১৬৩.৬ বর্গ কিলোমিটার। সবচেয়ে উঁচু অংশটির উচ্চতা ১৬৬৩ ফুট।

এই দ্বীপটি সারা দুনিয়ায় খ্যাতি লাভ করেছে তার পাথুরে বিশালাকার মূর্তিগুলোর জন্য। মূর্তি গুলোকে ডাকা হয় ‘মোয়াই’ নামে এবং মূর্তি গুলোকে পাথরের তৈরি প্লাটফর্মে দাঁড় করানো হয়েছে, যেগুলোকে ডাকা হয় ‘আহু’ নামে। প্রতিটি আহু এবং মোয়াই’র আবার আলাদা নাম আছে। দ্বীপজুড়ে রয়েছে ৩১৩টি আহু যার মধ্যে ১২৫টিতে মোয়াই স্থাপন করা হয়েছে। দ্বীপের পরিধিজুড়ে প্রতি দেড় কিলোমিটার পরপর রাখা আছে আহু। আহু দ্বারা প্রায় পুরো দ্বীপকেই আবর্তিত করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদ ভেন টিলবার্গ ১৯৮৯ সালে দ্বীপজুড়ে এক জরিপ চালান। তার জরিপে দ্বীপটিতে মোট ৮৮৭ টি মোয়াই পাওয়া যায়। প্রাপ্ত মোয়াই’র মাঝে ২৮৮ টিকে বিভিন্ন স্থানে স্থাপিত আহুতে দাঁড় করানো অবস্থায় দেখা যায়। বেশিরভাগ মোয়াই যে খনি থেকে তৈরি করা হয়েছিল তার নাম ‘রানু রারাকু’। রানু রারাকুতে নির্মিত বানির্মাণাধীন অবস্থায় পাওয়া যায় ৩৯৭টি মোয়াই। ৯২টিমোয়াই রানু রারাকু থেকে বিভিন্ন আহুতে স্থানান্তরিতকরা অবস্থায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বাকি আহুগুলো মিউজিয়াম ও দ্বীপের অন্যান্য স্থানেপাওয়া গেছে। বেশিরভাগ মূর্তিরই মাথা পুরো মূর্তিটির ৫ভাগের ৩ ভাগ।

সবচেয়ে বড় মোয়াই যা রানো রারাকু কারখানা -তেই রয়েগেছে তার নাম ‘এল জিগান্টি ’। এর উচ্চতা ৭১.৯৩ ফুট এবংওজন আনুমানিক ১৬৫ টন। আহুতে দাঁড় করানো মোয়াই’রমাঝে সবচেয়ে বড়টি হলো ‘পারু’ যার উচ্চতা ৩২.৬৩ ফুট এবংআনুমানিক ওজন ৮২ টন। অবশ্য ‘আহু হাঙ্গা টে তেঙ্গা’তে৩৩.১০ ফুট উঁচু একটি মোয়াই ইস্টারবাসী নিয়ে গিয়েছিল কিন্তু দাঁড় করানোর সময় এটি পড়ে যায়। সবচেয়ে ছোটমোয়াইটি আছে ‘পুইক’-এ। এটির উচ্চতা ৩.৭৬ ফুট।গড়পড়তা প্রতিটি মোয়াই’র উচ্চতা ১৩.২৯ ফুট, তলেরপ্রস্থতা ৫.২৫ ফুট, মাথার প্রস্থতা ৪.৮৬ ফুট, মোয়াই’রমাঝামাঝি স্থানের গভীরতা ৩.০২ ফুট এবং ওজন ১৩.৭৮ টন।




ক্যাপ্টেন রগেভিন ইস্টারে নেমে দ্বীপে স্থাপিত বিশালাকায় পাথুরে মূর্তিগুলো দেখে অবাক হয়ে যান।কারণ তিনি দ্বীপটি প্রায় বৃক্ষশূন্য অবস্থায় দেখতে পান।হাজারদুয়েক রুগ্ন মানুষ আর তাদের তৈরি একদম হালকাধাঁচের কিছু মাছ ধরার নৌকা দেখেন তিনি। তিনিকিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এরকম একটি অনগ্রসর দ্বীপবাসীর পক্ষে পাথর খোদাই করে কী করে এত বিশালমূর্তি বানানো সম্ভব হয়েছিল। ইস্টারবাসীর ছিল নাপাথর কাটার কোনো আধুনিক যন্ত্রপাতি যা দ্বারা তারাএত বিশাল পাথর খোদাই করতে পারবে, ছিল না কোনো আধুনিক যান যা দ্বারা তারা রানু রারাকু কারখানা থেকে মোয়াই গুলো নানা স্থানে স্থাপিত আহুতে নিয়ে যাবে বাছিল না কোনো ক্রেন যা দ্বারা তারা আহুতে মোয়াইস্থাপন করবে। এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য যত মানুষ দরকার এবং খাবারের দরকার তা তো ছিল না ইস্টারে।ছিল না কোনো বড় গাছ। তাহলে কারা কীভাবে এই মূর্তিবানাল? আর কেনই বা এত বড় মূর্তি বানাল? তাছাড়া পরিস্থিতিটা আরও রহস্যাভৃত করেছিল ইস্টারের আদি বাসিন্দারা। তাদের কথা অনুযায়ী , পাথর খোদাই করার পরপুরোহিতরা ‘মানা’ নামে আধ্যাত্মিক ক্ষমতার বলে মোয়াইকে হেঁটে আহুতে চলে যাওয়ার নির্দেশ দিত এবং তারা চলেও যেত। এছাড়া দ্বীপটির প্রাচীন নাম নেভালঅব দ্য ওয়ার্ল্ড ও আই’স লুকিং অ্যাট হেভেন অনেকপ্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদের অন্য রকম গবেষণায় নিয়ে
যায়। তাদের মতে, দ্বীপটি অনেক আগেই বসবাসযোগ্য ছিলএবং প্রাচীন কোনো উন্নত সভ্যতা যারা পরে হারিয়ে গিয়েছিল তারা দ্বীপটিতে বসবাস করত। কোনো একসময় এটি পৃথিবীর জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ছিল।এরিখ ভন দানিকেনসহ কিছু শৌখিন প্রত্নতত্ত্ববিদ এসব কর্মকাণ্ডকে ভিনগ্রহের বাসিন্দাদের কাজ বলে ঘোষণাদিয়ে রহস্য আরও বাড়িয়ে তুললেন। তাদের কথা হলো, একদল আটকে পড়া ভিনগ্রহবাসী এসব মূর্তি বানানো শুরু করেছিল,পরে যখন তাদের উদ্ধার করতে আসা হয় তখন মূর্তি নির্মাণ অসমাপ্ত রেখেই তারা চলে যায়।

দ্বীপটির প্রধান মূর্তি তৈরির কারখানা রানু রারাকুতে প্রচুর ব্যাসল্ট পাথরের তৈরি ছেনা, বাটালি পাওয়াগেছে। পাথর খোদাই করতে হলে আধুনিক যন্ত্র লাগবে এমনকিছু নয়, প্রাচীন এসব যন্ত্রপাতি দিয়েও পাথর খোদাই করাসম্ভব তবে দরকার প্রচুর লোক। কিন্তু এত লোক দ্বীপবাসী পেল কোথায়? যদিও রগেভিন যখন দ্বীপটিতে নামেন তখনখুব বেশি লোক ছিল না, কিন্তু সাম্প্রতিককালে গবেষণায়দেখা যায় ইস্টার এক সময় গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। ছিল প্রচুর পাখির বাস এবং তারা মাছ ধরার নৌকা চালানোতে ছিল পটু। কারণ দ্বীপে মাটি খুঁড়ে ডলফিনের কঙ্কালও পাওয়া গেছে। প্রতিটি মূর্তি আকার ভেদে ৫০-১৫০জন লোকের পাথর কেটে তৈরি করতে খুব বেশি দিন লাগার কথা নয়। মূর্তিগুলো পরিবহনে ওয়াই আকৃতির স্লেজ নির্মাণকরা হয়েছিল এই পাম দিয়ে। ইস্টারে থাকা হাও-হাও নামকএক ধরনের গাছের ছাল ব্যবহার করা হয়েছে দড়ির কাজে। মোয়াই’র আকারভেদে ১৮০-২৫০ জন মানুষ টানতে হয়েছেস্লেজ গাড়িকে। তবে সবচেয়ে বড় মোয়াই পারুকে টানতেএর ৫-৬ গুণ বেশি লোক লেগেছে। একসঙ্গে সবাই সমানগতিতে টানলে সবচেয়ে দূরের আহুতেও সর্বোচ্চ সপ্তাহ খানেক লেগেছিল। এরপর ধাঁধা হলো আহুতে মূর্তি গুলো কীভাবে স্থাপন করা হলো তা নিয়ে ।এরও ব্যাখ্যা পাওয়া গেছে। প্রথম মোয়াই’র নিচের দিকটা আহুর ঢালু অংশে টেনে তোলা হয়েছিল । তারপর কাঠ দিয়ে মোয়াই’র মাথা আস্তে আস্তে উপরে উঠানো হয়। ভারসাম্য বজায় রাখার জন্য একাধিক মানুষ দড়ি ব্যবহার করত ।সবচেয়ে বড় কথা হলো, সাম্প্রতিক সময়ে কোনো উন্নতপ্রযুক্তি ব্যবহার না করেই থর হেয়ের ডাল সহ একাধিক প্রত্নতাত্ত্বিক কিছু মোয়াইকে প্রাচীন উপায়ে আবার আহুতে স্থাপন করেছেন।

মূর্তি বানানোর এই কালচার পলিনেশীয় অন্যান্য দ্বীপেও পাওয়া যায়, তবে এত বড় আকারের নয়। মূর্তিগুলো তাদের পূর্বপুরুষের প্রতিনিধিত্ব করে এবং এগুলো তাদের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা ও কৃতিত্বের প্রতীক বহন করে।তবে এত বিশাল মূর্তি বানানোর ক্ষেত্রে সম্ভবত প্রতিযোগী মনোভাব প্রকাশ পেয়েছিল। ইস্টারে ১১টির মতো গোষ্ঠী ছিল যারা হয়তো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। মূর্তি অসমাপ্ত রাখার কারণ হলো, ততদিনে গোষ্ঠীগত দ্বন্দ্ব শুরু হয়েযাওয়া এবং এই বিশাল কর্মযজ্ঞ চালাতে গিয়ে দ্বীপেরবৃক্ষ ও খাদ্যভাণ্ডার শেষ করে ফেলা।

পরিবেশের বিপর্যয় হওয়ায় ইস্টার দ্বীপে যা হবার তা-ইহলো । খাদ্যাভাব দেখা দিল। সম্পদের অপচয় পুরোদমে চালুছিল, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদ নতুন করে সৃষ্টি হচ্ছিল না। ফলে জনসংখ্যা সাংঘাতিক রকম কমে আসে। গৃহযুদ্ধ দেখাদেয়। একদল সামরিক নেতার আবির্ভাব হয় যারা পুরনো সর্দারদের উৎখাত করে। একই সাথে পুরনো পুরোহিত সম্প্র্রদায় এবং তাদের মূর্তি নিমার্ণও বন্ধ হয়ে যায়।
মানুষের সমস্ত রাগ গিয়ে মূর্তির উপর পড়ে। মূর্তি ফেলেভাঙা শুরু হয়। মূর্তি এমন এক প্রতীক যা সভ্যতার সৌকর্য-দম্ভ-ক্ষমতা-জৌলুস প্রদর্শন করে। তাই ক্ষুদ্র মানুষ আবারসেই প্রতীককেই আক্রমণ করে বসে। এ ঘটনা আমরা এই আধুনিক কালেও দেখেছি সোভিয়েত ইউনিয়নের পতনের সময়ে লেনিনের মূর্তি ভাঙ্গায়, কিংবা রোমানিয়ায় চসেস্কুর মূর্তি ভাঙায়, অথবা ইরাকে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙায়। এই ঘটনা সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমায় খুব সুন্দর প্রতীকীভাবে উপস্থাপিত হয়েছে ছবিটির শেষ দৃশ্যে: ‘দড়ি ধরে মারো টান, রাজাহবে খানখান।’ যেখানে দড়ি ধরে টেনে হীরক রাজার বিরাট মূর্তি উপরে ফেলা হয়। একই রকমে ইস্টার দ্বীপের মানুষে -রাও তাদের অন্তর্জালা মিটিয়েছে পুরনো ধর্মীয়চেতনাকে ছুড়ে ফেলে দিয়ে। এমনকি এক পর্যায়ে তারা নরমাংসও ভক্ষণ শুরু করে। ষোলোশো পঞ্চাশ সালের পরেইস্টার দ্বীপে মুরগির সংখ্যা অনেক বেড়ে যায়। কিন্তু বর্জ্যস্থান গুলোয় নরাস্থির সংখ্যাও বেড়ে চলে।ইস্টারদ্বীপে প্রচলিত সবচেয়ে জঘন্যতম গালির শাব্দিক অর্থ হলো তোর মায়ের মাংস এখনো আমার দাঁতের ফাঁকেলেগে আছে। এভাবে কয়েকশ বছরের অস্বাভাবিক জঙ্গল-নিধন করায় এক সময়ের জঙ্গলাকীর্ণ ইস্টারদ্বী পটি সম্পূর্ণরিক্ত হয়ে যায়। সেখানে পাল্লা দিয়ে বাড়ে আরো বড় আরো ভারী মূর্তি নির্মাণের প্রতিযোগিতা। দেবতাকে তুষ্ট করে প্রাণ রক্ষার শেষ চেষ্টা যেন-বা।

একটি মানসিক পরীক্ষা



ডক্টরসফিলস টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটাতে আপনার ব্যক্তিসত্ত্বার উপর মানুষ  একটা ধারণা পেয়ে যায়। আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আপনার সম্পর্কে ধারণা নেয়। এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০ টা প্রশ্ন দিবেন, সাথে কিছু উত্তর দিবেন। উত্তর মিলিয়ে শেষে দেয়া নাম্বার থেকে আপনি আপনার স্কোর জানতে পারেন।

তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হল আপনি অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান, আপনি বর্তমানে কোথায় কেমন আছেন, সেটাই মুখ্য বিষয়।

নিচে সেই দশটি প্রশ্ন ও কিছু উত্তর দেয়া আছে। আপনার উত্তর মিলিয়ে নিন। শেষে আপনার উত্তরের জন্য যে নাম্বারিং করা আছে, সেখান থেকে আপনার স্কোর কত তা দেখে নিন। এবং কত স্কোরিং এ একজন মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করবে, তাও জেনে নিন।

১। আপনি কোন সময়ে নিজেকে সবচেয়ে সুখী অনুভব করেন?
ক) সকালে
খ) বিকাল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে।
গ) মধ্যরাতে।

২। আপনি সাধারণত কীভাবে হাঁটেন?
ক) দ্রুত, বড় বড় পায়ে।
খ) দ্রুত, ছোট ছোট পায়ে।
গ কম দ্রুত, মাথা উঁচু করে চারপাশের প্রকৃতি দেখে।
ঘ) কম দ্রুত, মাথা নিচু করে।
ঙ) খুবই আস্তে।

৩। আপনি কারো সঙ্গে কথা বলার সময়-
ক) দুই হাত বুকের উপর গুটিয়ে রাখেন।
খ) দুই হাত হ্যান্ডশেক এর মতো করে বা মুষ্টিবদ্ধ করে রাখেন।
গ) একহাত বা দুই হাত আপনার হিপে রেখে বা পকেটে ঢুকিয়ে রাখেন।
ঘ) যার সাথে কথা বলছেন, তাঁকে স্পর্শ করে কথা বলেন।
ঙ) আপনার হাত দিয়ে আপনার কান, ত্বক বা মাথায় স্পর্শ
করে কথা বলেন।

৪। আপনি যখন বিশ্রাম নেন, তখন যেভাবে বসে থাকেন-
ক) দুই হাঁটু ভাজ করে মুখের সামনে এনে বসেন।
খ) দুই পা কোনাকোনিভাবে মাটিতে রেখে বসেন।
গ) পা দুটো সোজা সামনের দিকে দিয়ে বসেন।
ঘ) এক পা ভাজ করে অন্য পা সোজা করে বসেন।

৫। যখন কোনো কিছু আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, তখন
আপনি;
ক) জোরে হাসি দিয়ে স্বাগত জানান।
খ) অল্প শব্দ করে হাসি দেন।
গ) আপনি নীরব থাকেন
ঘ) মুচকি হাসি দেন।

৬। আপনি যখন কোনো পার্টিতে উপস্থিত হন, তখন,
ক) সবাইকে ওয়েলকাম করে ভিতরে প্রবেশ করেন।
খ) নীরবে প্রবেশ করেন, এবং পরিচিত কাউকে খোঁজেন।
গ) নীরবে প্রবেশ করে এক কোনায় একা দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন।

৭। আপনি কোনো কাজে অনেক বেশি মগ্ন, হঠাৎ কেউ আপনাকে নক করলে,
ক) আপনি তাকে স্বাগত জানান।
খ) আপনি খুবই রেগে যান
গ) মাঝে মাঝে স্বাগত জানান, মাঝে মাঝে রেগে যান।

৮। আপনার পছদের রঙ কোনটি?
ক) লাল অথবা কমলা
খ) কালো
গ) হলুদ অথবা হালকা নীল।
ঘ) সবুজ
ঙ) গাঢ় নীল অথবা বেগুনী
চ) ধূসর অথবা বাদামী।

৯। রাতে ঘুমানোর আগে আপনি কীভাবে বিছানায় শুয়ে থাকেন?
ক) সোজা হয়ে।
খ) উপুর হয়ে।
গ) একপাশে কাত হয়ে।
ঘ) একহাতের উপর মাথা রেখে।
ঙ) মাথা বালিশের নিচে রেখে।

১০। আপনি প্রায়ই কীরকম স্বপ্ন দেখেন?
ক) আপনি কোনো কিছু থেকে পড়ে যাচ্ছেন।
খ) আপনি কারো সাথে মারামারি করছেন বা পালিয়ে বেড়াচ্ছেন।
গ) আপনি কাউকে খুঁজছেন।
ঘ) আপনি উড়ছেন বা ভাসছেন।
ঙ) আপনি স্বপ্ন দেখেন না বললেই চলে।
চ। আপনি সবসময় আনন্দের স্বপ্ন দেখেন।

নাম্বারসমূহঃ
১। ক=২, খ= ৪, গ=৬
২। ক= ৬, খ= ৪, গ= ৭, ঘ= ২, ঙ=১
৩। ক=৪, খ=২, গ=৫, ঘ=৭, ঙ=৬
৪। ক=৪, খ=৬, গ=২, ঘ=১
৫। ক=৬, খ= ৪, গ=৩, ঘ=৫,
৬। ক=৬, খ=৪, গ=২
৭। ক=৬, খ=২, গ=৪
৮। ক=৬, খ=৭, গ=৫, ঘ=৪, ঙ=৩, চ=২
৯। ক=৭, খ=৬, গ=৪, ঘ=২, ঙ=১
১০। ক=৪, খ= ২, ঘ=৩, ঘ=৫, ঙ=৬, চ=১

আপনার স্কোর যখন ৬০ এর উপরে, তখন-
অন্যরা আপনাকে জানবে আপনি আত্মকেন্দ্রিক, আপনি ডমিন্যান্ট করতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সাথে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে।

আপনার স্কোর যখন ৫১-৬০, তখন-
অন্যরা আপনাকে জানবে আপনি একজন আকর্ষণীয়, প্রাণবন্ত,
আবেগী, ব্যক্তিত্বসম্পন্ন, দলনেতা, দূরদর্শী, যেকোনো কিছুর সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয়, আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে।

আপনার স্কোর যখন ৪১-৫০, তখন-
অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর,
বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে
সাহায্য করতে পছন্দ করেন।

আপনার স্কোর যখন ৩১-৪০, তখন-
অন্যরা জানবে আপনি বিচক্ষন, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথেই সহজে একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে
পারবেন না।

আপনার স্কোর যখন ২১-৩০, তখন-
অন্যরা জানবে আপনি বিরক্তিকর এবং ব্যস্ত। আপনাকে সবাই অত্যন্ত কৌশলী বলেই জানবে। আপনি প্রতিভাবান নন, কিন্তু উদ্যমী।

যখন আপনার স্কোর ২১ এর নিচে, তখন-
অন্যরা জানবে আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। কেউ আপনাকে শুধুই বিরক্তির উপকরন হিসেবে দেখবে। ব্যক্তিগত জীবনে আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন।

The Wow! signal



১৯৭৭ সালের এক গ্রীষ্মের রাতে সালে জেরি এহম্যান বরাবরের মতই বসে ছিলেন ওহাইয়ো ইউনিভার্সিটির একটি মহাকাশ বিজ্ঞান গবেষনাগারে। তাঁর কাজ হচ্ছে বেতার তরঙ্গ গ্রাহক যন্ত্রের সামনে বসে 'Deep Space'বা অতি দূরবর্তী মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যাল বা বেতার তরঙ্গ মনিটর করা। অবশ্য এখন পর্যন্ত কোন সংকেত তাকে মনিটর করতে হয়নি, কোন সংকেত আসলে তো! ।



 জেরি SETI প্রজেক্টের একজন স্বেচ্ছাসেবক। ওহাইয়ো ইউনিভার্সিটির এই SETI (Search for Extraterrestrial Intelligence ) প্রজেক্টের কাজ হচ্ছে এক্সট্রা টেরেসট্রিয়াল ইন্টেলিজেন্স বা মহাজাগতিক বুদ্ধিমান প্রানীর অস্তিত্ব অনুসন্ধান করা। এজন্য অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও টেলিস্কোপের মাধ্যমে দূর মহাকাশে বেতার সংকেত পাঠানো হয় এই আশায় যে মহাজাগতিক কোন বুদ্ধিমান প্রানী এই সংকেত ধরতে পারলে তারাও পালটা সংকেত পাঠাবে। জেরির দায়িত্ব ছিল প্রতিরাতে এই সংকেতের জন্য অপেক্ষা করা। দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট চললেও রিসিভারে টু শব্দটিও শোনা যায়নি। সেরাতেও একই ভাবে চলছিল সবকিছু। কিন্তু অকস্মাৎ রাতের নীরবতাকে ভেঙে দিল উচ্চ এবং তীক্ষ্ণ শব্দ! জেরি অবিশ্বাসের দৃষ্টিতে রেডিও রিসিভারের দিকে তাকাল! খরখর করে উঠেছে রেডিও! বেতার তরঙ্গ রিসিভ করা শুরু করেছে রিসিভার! অত্যন্ত তীক্ষ্ণ সংকেত, আসছে একটানা! হতভম্ব হয়ে রিসিভারের দিকে তাকিয়ে রইল জেরি!

যদিও সে এরকম কোন সংকেতের জন্যই অপেক্ষা করত রাতের পর রাত তারপরও তাঁর বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যিই সংকেত আসছে, দূর মহাকাশ থেকে! পরবর্তী ৭২ সেকেন্ড একটানা সংকেত আসল। তারপর হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল রিসিভার। যেভাবে হঠাৎ করে আসা শুরু হয়েছিল সেভাবেই বন্ধ হয়ে গেছে! জেরির হতভম্ব ভাব তখনও কাটেনি। রিসিভারের সাথে যুক্ত কম্পিউটার প্রিন্টারের প্রিন্ট হওয়ার শব্দে তার হুঁশ ফিরল। কাঁপাকাঁপা হাতে তিনি প্রিন্ট আউটটি হাতে নিলেন। প্রিন্ট আউট হাতে নেওয়ার পরও তার বিশ্বাস হচ্ছিলনা, তিনিই প্রথম ব্যাক্তি যিনি সম্ভবত অন্য কোন নক্ষত্রপুঞ্জ থেকে আসা কোন সংকেত রিসিভ করেছেন! প্রিন্ট আউটে চোখ বুলিয়ে আরেক দফা হতভম্ব হয়ে গেলেন। এলোমেলো, দূর্বোধ্য কোড গুলোর কিছুই বুঝতে পারছেন না তিনি! হতভম্ব অবস্থায়ই প্রিন্ট আউটের এক কোনায় একটা মাত্র শব্দ লিখলেন, 'Wow!'। এরপর থেকেই এটি পরিচিতি পেল বিখ্যাত 'দ্যা ওয়াও সিগন্যাল' নামে।
.
এই সংবাদ চাউর হওয়ার সাথে সাথে মহাকাশ বিজ্ঞানীদের মাঝে তোলপার পরে গেল! শুরু হল এই মহাজাগতিক সংকেত নিয়ে গবেষনা। বেতার সংকেতটি ৭২ সেকেন্ড স্থায়ী ছিল যার অর্থ ওই বেতার যন্ত্রের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দূরবর্তী সীমা থেকে সংকেতটি এসেছে! সংকেতটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং এবং প্রেরন করা হয়েছিল 'স্যাগিট্টেরিয়াস নক্ষত্র পুঞ্জ' থেকে!
.
স্যাগিট্টেরিয়াস নক্ষত্র পুঞ্জ হচ্ছে পৃথিবী থেকে ১২০ আলোক বর্ষ দূরবর্তী একটি তারা 'টাও স্যাগিট্টারি'র নিকটবর্তী নক্ষত্রপুঞ্জ! বলাই বাহুল্য যে সেখানে কোন মানুষ ইতিপূর্বে কখনোই যায়নি!
.
তবে এই পর্যন্তই। শত চেষ্টা করেও সেই সংকেতের অর্থ কি সেটা বের করা যায়নি। ব্যার্থ হয়েছে এই সংকেতকে দ্বিতীয় বার লোকেট করার সব প্রচেষ্টাও! ওই একবারের পর আর কখনোই এই সংকেত শোনা যায়নি। যার ফলে 'The Wow Signal' আজও অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে।

Saturday, May 7, 2016

দুই মাথায়ালা বালক

এটি অনেক অনেক বছর আগের ঘটনা, সেই ১৭৮৩ সালের। এই বছর তৎকালীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে "মুন্ডুল গাইত" (Mundul Gait) নামক গ্রামে জন্মগ্রহন করে এই দু'মাথায়ালা বালক। জোড়া লাগানো যত গুলি বাচ্চা দেখা গেলেও এরা ছিল একটু অন্যরকম। মাথা দু'টা থাকলেও এদের দেহ ছিল একটা। মানে দু'জনার মধ্যে একজন মাত্র দেহের সব কিছু পরিচালনা করতে পারত। আর এরা একজন আরেক জনের মাথার উপরে লাগানো ছিল। এটাকে Craniopagus parasiticus বলা হয়, যা অত্যান্ত বিরল । মেডিকেল লিটারেচার এ এরকম মাত্র ১০ টি ঘটনার উল্লেখ আছে। যার মধ্যে মাত্র ৩ জন জন্মের সময় বেচে গিয়েছিল। এই ঘটনা সেই ৩ টির মধ্যে সবচেয়ে পুরোনো। এবং সেই ৩ জনের মধ্যে সবচেয়ে বেশি দিন বেচেছিল।  প্রতি দশ মিলিয়ন এ ৪/৬ জন এরকম বাচ্চা জন্ম নেই।



মূল গল্পে আসা যাক, এদের জন্ম নেবার সাথে সাথে এদের মা এদের আগুনের মধ্যে ছুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তিতে মা বাবা দু'জনে বাচ্চাদের জীবিত রাখে। কেননা, এরা ভেবেছিল এদের দেখিয়ে ভিক্ষা করলে বেশ ভালই অর্থের জোগান হবে।

যা ভাবা সেই কাজ, চার বছর পর্যন্ত এই বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ভিক্ষা করে আবার মাঝে মাঝে অভিশাপের ভয় দেখিয়ে বেশ ভালই অর্থ উপার্জন করছিল তারা। কিন্তু এই বালকদের বয়স যখন ৪ বছরের মাঝা মাঝি তখন সাপের কামড়ে মারা যায় তারা। এই চার বছরের মধ্যেই এদের নাম ডাক বেশ ভালই ছড়িয়ে পরে। বলতে পারেন বেশ খ্যাতি অর্জন করেছিল এরা। এই খ্যাতির পিছনে কিছুটা ধর্মীয় কারন রয়েছে। যেহেতু হিন্দু ধর্মে দেবতাদের বহু মাথা আর এই বাচ্চাদেরও দুই মাথা। আর সেই সময়ের মানুষতো আর বর্তমান সময়ের মত এত শিক্ষিত ছিল না।

আগেই বলেছি এই ঘটনা ১৭০০ শতকের। সেই সময় পুরা ভারতবর্ষ জুড়ে রাজত্য ছিল ব্রিটিশদের। ততকালিন সময়ে এই বিস্ময়কর বালক মারা যাবার পর ব্রিটিশ সরকার এই বালকদের দেহ বৈজ্ঞানিক পরীক্ষা নিরিক্ষার জন্য নিয়ে নিতে চায়। কিন্তু মা বাবার আপত্তি ও গ্রাম বাসিদের বাধার মুখে তারা নিতে ব্যার্থ হয়। মা বাবার ইচ্ছায় "তামলুক" নামক শহরের বাইরের দিকে এই বিস্ময়কর বালকদের সৎকার করা হয়।

কিন্তু ব্রিটিশ সরকার কি আর হাল ছাড়ার পাত্র? মৃতদেহ মা বাবার কাছ থেকে নিতে না পেরে Mr. Dent নামক একজন ইষ্ট ইন্ডিয়া কম্পানির এক এজেন্টের সহায়তায় কবর খুড়ে শুধু মাত্র মাথাটা সংগ্রহ করে পাঠিয়ে দেয় ইংল্যান্ডে।

আর এই মাথার প্রথম বৈজ্ঞানিক পরীক্ষা করেন Surgeon John Hunter। তার পরীক্ষা নিরিক্ষা শেষে তিনি মাথার খুলি সংগ্রহ করে রাখেন। আর এই জোড়া লাগানো মাথার খুলি এখন পর্যন্ত সংরক্ষিত আছে Hunterian Museum এর Bizarre Specimens & Medical Anomalies শাখায়।

এই বালকদের সম্পর্কে আরেকটু তথ্য দেই, তা হল এই দুজন সম্পূর্ন আলাদা আলাদা ভাবে চিন্তা করতে, কথা বলতে পারত। আর Surgeon John Hunter পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান যে এই দুটি মাথার মধ্যে সম্পূর্ন দুটি ভিন্ন ব্রেন ছিল। অর্থাৎ তারা সম্পূর্ন দু'টি আলাদা মানুষ ছিল।

দুই ভাই-বোন যাদের রং ছিল সবুজ

দ্বাদশ শতাব্দীর কথা । ইংল্যান্ড এ তখন রাজা স্টিফেনের আমল (King Stephen 1135-1154) আমল চলছে । Suffolk এর উলপিট গ্রামে কাজ করার সময় গ্রামবাসিরা নেকড়ে গুহার পাশে
দুইটা অদ্ভুত শিশুর সন্ধান পায় । তারা ছিল ভাই বোন । তাদের গায়ের বর্ণ ছিল সবুজ বর্ণের !তারা এক বিজাতীয় ভাষায় কথা বলছিল । তাদের বেশভূষাও ছিল অন্য ধরনের ।
পরে তাদেরকে গ্রামে Richard de Calne এর বাসায় নিয়ে যাওয়া হয় । সেখানে তাদেরকে খাবার দিলে তারা কয়েক দিন ধরে কিছুই খেল না ! কয়েক দিন পরে তারা যখন কিছু সবুজ
শিম খুজে পেল , সেগুলো তারা আগ্রহি হয়ে খেলো ।

পরবর্তীতে তারা সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে যায় এবং কালক্রমে তাদের সবুজ বর্ণ বিলুপ্ত হয়ে গেলো । ছেলেটা , যেকিনা তাদের মধ্যে ছোটজন ছিল , সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পরে এবং কিছু দিন পরেই মারা যায় ! মেয়েটি যখন
ইংরেজি বলতে শেখলো , সে গ্রামবাসীদেরকে এক অদ্ভুত কাহিনি শোনাল ! সে বলল তারা এমন এক জায়গা থেকে এসেছে যেখানে কোনদিন সূর্য উদয় হয়নি ! সেখানের আলো
ছিল গোধূলির(Twilight) মত । সে তার দেশের নাম বলল ‘সেন্ট মার্টিনের দেশ’ (Saint Martin’s Land) । সেখানের সবকিছু ছিল
সবুজ বর্ণের ! তারা কিভাবে উলপিটে এলো তা সে নিজেও বলতে পারেনা । সে আর তার ভাই তাদের বাবার গবাদি পশুর পালের সাথে ছিল , হঠাৎ তারা একটা জোরালো গুঞ্জন শুনতে
পেলো এবং তারপর নিজেদেরকে আবিষ্কার করলো এক নেকড়ে গুহার পাশে ।এ নিয়েও আবার ভিন্ন মতবাদ আছে, কেউ বলে তারা নাকি তাদের গবাদি পশুর পালকে অনুসরণ করে একটা গুহায় গিয়ে হারিয়ে যায় , পরে তারা ওই শব্দ অনুসরণকরে উলপিটে পৌঁছে যায় !

এই দুই শিশুর ঘটনা বিভিন্ন ইংরেজি সাহিত্যে এসেছে । সে থেকে অনেকে বলে থাকেন এটা শুধুই কোন লেখকের কল্পনাপ্রসূত লোকগাথা ছাড়া আর কিছুই না । আবার এমন ও
হতে পারে যে শিশু দুজন কোন জংলি গ্রাম থেকে এসেছে , সম্ভবত Chlorosis এ ভুগছিল যেটার ফলে তাদের দেহ সবুজাভ বর্ণ ধারন করে। কিছুদিন অভুক্ত থাকায় সেটা বিলুপ্ত হয়ে যায় । কিছু ব্যাখ্যা সত্ত্বেও এই দুই রহস্যময় শিশুর ঘটনা আজও রহস্য ঘেরা রয়ে গেছে। তাদের নিয়ে সাড়া পড়ার মূল কারন তাদের গায়ের সবুজ বর্ণ ! তাদের স্মরণে উলপিট গ্রামে একটা সাইনবসানো হয় ১৯৭৭ সালে যেটায় দেখা যায় হাত ধরা ধরি করে দাড়িয়ে থাকা দুইটি শিশু এবং মানানসই প্রেক্ষাপট।

Friday, May 6, 2016

মহাকর্ষীয় তরঙ্গ (gravitational wave)

লিখেছেন ফরহাদ হোসেন মাসুম


সূচনা বক্তব্য
২০১৬ সালের ১১ই ফেব্রুয়ারি একটা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হলো, যাতে বলা হলো –
বিজ্ঞানীরা প্রথমবারের মত দুটো কৃষ্ণগহ্বরকে ঝগড়া (সংঘর্ষ) করতে দেখেছেন, এরপর আবার মিলেমিশে (একীভূত হয়ে) যেতে দেখেছেন; এবং এই ঘটনা থেকে পেয়েছেন মহাকর্ষীয় তরঙ্গের সন্ধান, যে তরঙ্গকে বরাবর ১০০ বছর ধরে খুঁজছিলেন পদার্থবিদেরা। আমাদের মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে এটা একটা বিশাল মাইলফলক। কেন এই আবিষ্কার গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে যথাসময়ে আসছি। তবে এই প্রবন্ধের শিরোনাম যেহেতু সহজ ভাষায় প্রাথমিক জ্ঞান, তাই আগেই প্রাথমিক জ্ঞানগুলো সহজ ভাষায় বলে নেয়া দরকার – আমাদেরকে শুরুতেই জানতে হবে মহাকর্ষ কী। এটা নিয়ে ভালো করে না জানলে ঐ তরঙ্গের মা-বাপের খবর পাওয়া যাবে না। সেটা জেনে নিয়ে দেখবো তরঙ্গটা কী; এরপর দেখবো কেমনে মানুষ মহাজাগতিক গোয়েন্দার মত “হ্যান্ডস আপ” বলে ওকে সনাক্ত করে ফেললো। আসুন, শুরু করি…

অত্যন্ত সংক্ষেপে – নিউটন বলেছিলেন, সবকিছু একে অপরকে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ বলের মাধ্যমেই সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোকে বলছে, “আমার চারপাশে ঘুর, ব্যাটা।” কিন্তু কিভাবে, সেটা তিনি জানতেন না। আইনস্টাইন এসে বললেন, আসলে আকর্ষণের জন্য নয়, মহাকর্ষ কাজ করে আরেকটু ভিন্নভাবে। কিভাবে? সংক্ষেপে, মহাকর্ষ হচ্ছে “স্থান-কাল চাদরের মধ্যে একটা বক্রতার প্রভাব”। এই ৭টা শব্দ প্রত্যেকটা আলাদা করে বুঝলেও একত্র করলে অনেকেরই বুঝতে বেশ ঘাপলা হয়। তাই আসুন, জিনিসটাকে আরেকটু ভালো করে দেখি।

স্থান বলতে আমরা (ত্রিমাত্রিক প্রাণীরা) যা বুঝি, তা হলো দৈর্ঘ্য, প্রস্থ, ও উচ্চতার সমন্বয়। এই তিনটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি, এবং এগুলোতে আমাদের চলাফেরা নিয়ন্ত্রণও করতে পারি। মানে, আমরা সামনে-পিছে (দৈর্ঘ্য), ডানে- বামে (প্রস্থ), আর উপরে-নিচে (উচ্চতা) নড়াচড়া করতে পারি। আইনস্টাইনের মতে, সময়ও এখানে আরেকটা মাত্রা হিসেবে কাজ করে। তিনটি মাত্রার স্থান আর আরেক মাত্রা সময়, দুটো মিলিয়ে চতুর্মাত্রিক পর্দা তৈরি হয়, যার নাম Space-Time Continuum বা স্থান-কালের চাদর। আমরা ত্রিমাত্রিক প্রাণী, আমাদের জন্য চারটা বস্তুগত মাত্রা কল্পনা করা অত্যাধিক কঠিন। তাই, আসুন আমরা ত্রিমাত্রিকভাবেই চিন্তা করি।

মনে করুন, একটা বিশাল এবং মোটা কাপড়ের পর্দাকে টানটান করে ঘরের চারকোণার খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। ধরুন, এই চাদরটাই হচ্ছে স্থান- কালের চাদর। এখানে আপনি যত ভারী বস্তু রাখবেন, তত বেশি বক্রতা তৈরি হবে। আর এই বাঁকের মধ্যে যারা আসে, তারা সেই বাঁকে আটকে যাবে। অর্থাৎ, বক্রতার কারণে এখন যা যা ঘটবে, সেটাকেই আমরা মহাকর্ষ বলি। এখন, কম ভরের বস্তুগুলো বেশি ভরের বস্তুর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরা শুরু করবে। আর এভাবেই মহাকর্ষ কাজ করে, কোনো আকর্ষণের বালাই নেই। আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের ওপর ভিত্তি করে এই ব্যাখ্যাটা দিয়েছিলেন।

মহাকর্ষীয় তরঙ্গ কী?
সপ্তম বা অষ্টম শ্রেণীতে থাকতে যে জিনিস পড়েছিলাম, সেখান থেকে ঘুরে আসি। তরঙ্গের ব্যাপারে দেখেছিলাম, সেটা নাকি দুই প্রকার –
১) অনুদৈর্ঘ্য তরঙ্গ বা longitudinal wave – যেটা এগিয়ে যায় সংকোচন আর প্রসারণের মাধ্যমে। যেমন – শব্দ।
২) অনুপ্রস্থ তরঙ্গ বা transverse wave – যেটা এগিয়ে যায় শীর্ষ এবং খাদের মাধ্যমে। যেমন, আলোর তরঙ্গ রুপ, তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, পানির তরঙ্গ, ইত্যাদি।

এই অনুপ্রস্থে শুধু একটি মাত্রায় (উচ্চতায়) নড়াচড়া ফলে তরঙ্গটা আরেকটি মাত্রায় (দৈর্ঘ্যে) এগিয়ে যাচ্ছে। এর মধ্যেও সংকোচন-প্রসারণ হচ্ছে ঠিকই, কিন্তু দুটো মাত্রায়, একই সাথে প্রস্থে এবং উচ্চতায়। যখন এই তরঙ্গ কোনোকিছুর মধ্য দিয়ে যাবে, তখন সেই জিনিসটাও এভাবে মুচড়ে যাবে। মোচড়ানোর পরিমাণঅত্যাধিক সামান্য। এতো সামান্য যে সেটা সনাক্ত করার জন্য আমাদেরকে প্রায় ১০০ বছর অপেক্ষা করতে হয়েছে। এতোদিন আমাদের সেই যান্ত্রিক সক্ষমতাই ছিলো না।

এবং এভাবেই এই তরঙ্গ ছড়িয়ে পড়ছে স্থান-কালের চাদরে, আলোর গতিতে। আমরা জানলাম যে, যে কোনো বস্তুই স্থান-কালের চাদরে বক্রতা তৈরি করে। আর এভাবেই মহাকর্ষ তৈরি হয়। যখন ভরযুক্তবস্তু স্থান-কালের চাদরে ভেসে বেড়ায়, তখন এই বক্রতার প্রভাবও কিন্তু সেই বস্তুর সাথে সাথে চলতে থাকে – তুমি যেখানে, আমি সেখানে স্টাইলে। কিন্তু কখনো কখনো, কোনো বস্তুর ত্বরণ বা গতিবৃদ্ধির হার বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? যখন একটা বিশাল ভরের বস্তু আরেকটা বিশাল ভরের কাছাকাছি আসে। যেমন – দুটো কৃষ্ণগহ্বর, একটা কৃষ্ণগহ্বর এবং একটা বিশালাকার নক্ষত্র,ইত্যাদি। একটা আরেকটার বক্রতার মধ্যে আটকা পড়ে যায় এবং একজন আরেকজনকে চক্কর খেতে থাকে, ত্বরণও বাড়তে থাকে।
যাই হোক, ত্বরণ বেড়ে গেলে স্থান-কালের ঐ চাদরে একটা ঘূর্ণির সৃষ্টি হয়, যা ঢেউ আকারে আলোর গতিতে সবদিকে ছড়িয়ে পড়ে। এই ঢেউকেই বলে মহাকর্ষীয় তরঙ্গ। প্রথমবারের মত দুটো কৃষ্ণগহবরকে এই কাহিনী করতে দেখেছি আমরা।

কিভাবে এটা সনাক্ত করা হলো?
LIGO – Laser Interferometer Gravitational-wave Observatory এই জিনিসটা শেষ পর্যন্ত সনাক্ত/ আবিষ্কার করতে পেরেছে। কিভাবে? গল্পটা কোনো খুনের রহস্য সমাধানের চেয়ে কম রোমাঞ্চকর না।
১৩০ কোটি আলোকবর্ষ দূরে, অর্থাৎ ১২৩০ ট্রিলিয়ন মাইলের মত বিশাল এক দূরত্বে দুটো কৃষ্ণগহ্বর একটা আরেকটার সাথে সংঘর্ষ করে একীভূত হয়ে গেলো। দুই কালা মিয়ার একটার ভর ছিলো আমাদের সূর্যের ২৯ গুণ, অন্যটা ৩৬ গুণ। সূর্যের আয়তন চিন্তা করলেই খাবি খেতে হয়। নিচে যে সূর্যটা দেখতে পাচ্ছেন, সেটার আয়তনকে ২৯ আর ৩৬ দিয়ে মনে মনে গুণ দিন।

সংঘর্ষে দুটো মিলে একটি কৃষ্ণগহ্বরে পরিণত হলো, যার ভর দাঁড়ালো আমাদের সূর্যের ৬২ গুণ; বাকি ৩ গুণ ভর শক্তিতে পরিণত হলো। এই সংঘর্ষের ঘটনাটা স্থান-কালের চাদরে বইয়ে দিলো মহাকর্ষীয় তরঙ্গ। সেই তরঙ্গ আলোর গতিতে, অর্থাৎ ১৩০ কোটি বছর সময় অতিক্রম করে এসে পৌঁছালো পৃথিবীতে। এ ধরনের ঘটনাগুলো থেকে মহাকর্ষীয় তরঙ্গ বের হয়, তা আইনস্টাইনই প্রস্তাব করেছিলেন ১৯১৬ সালে। এরপর থেকে চলছিলো সনাক্ত করার চেষ্টা। আমরা জানি, এই তরঙ্গ স্থান-কালকে মুচড়ে দেবে। অর্থাৎ, পৃথিবীতেও আমরা স্থান দেখি, সেই স্থানের সংকোচন-প্রসারণ ঘটবে। আমরা সেই সংকোচন- প্রসারণ বুঝবো না, কারণ সেটা খুবই সামান্য।

আর মাপার জটিলতাতে কাহিনী আরো একটা আছে। মনে করুন, আপনার কাছে একটা স্কেল আছে যেটা দিয়ে আপনি বারো ইঞ্চি মাপতে পারেন। এখন বারো ইঞ্চির দুদিকে দুটো খুঁটি পুঁতলেন। এই দুই খুঁটির মধ্যে দূরত্বটা মহাকর্ষীয় তরঙ্গ আসার পর বাড়লো নাকি কমলো, সেটা ঐ স্কেল দিয়ে বোঝা যাবে না। কারণ, তরঙ্গের কারণে ঐ দূরত্বটা যদি বাড়ে, তাহলে স্কেলেরও ততটুকু প্রসারণ ঘটবে। আপনার কাছে তখনও সেটাকে ১২ ইঞ্চিই মনে হবে। মহাবিশ্বে শুধু একটা মানদণ্ডই আছে, যা এই তরঙ্গে পরিবর্তিত হবে না। শুধু সেই মানদণ্ড দিয়েই আপনি সংকোচন বা প্রসারণ মাপতে পারবেন। সেই মানদণ্ড হচ্ছে – আলো। আলোর গতি একই থাকবে, এবং আলোর যাওয়া-আসার সময় দিয়ে আপনি বুঝতে পারবেন দূরত্ব কতটুকু। ধরুন, আগে স্থান-১ থেকে স্থান-২ পর্যন্ত যেতে যদি আলোর ০.০০১ সেকেন্ড সময় লাগতো, দূরত্বটা প্রসারিত হলে ০.০০১সেকেন্ডের চেয়ে একটু বেশি লাগবে।

দৃশ্যপটে এলো LIGO. চার কিলোমিটার লম্বা ইংরেজি L আকৃতির সুড়ঙ্গ বানালো ওরা। সুড়ঙ্গের এক মাথা থেকে আরেক মাথায় ওরা আলো (লেজার) ছুঁড়ে মারে। এরপর অন্য মাথায় গিয়ে সেটা ফিরেআসতে কতক্ষণ লাগে, সেটা বিচার করে দেখে যে আসলেই দূরত্বটা এখনো ৪ কিলোমিটারই আছে কিনা। যদি সময় কমবেশি লাগে, তাহলেই বোঝা যাবে যে স্থান মুচড়ে গেছে, সংকোচন-প্রসারণহয়েছে। এক মাত্রায় (ধরুন ডানে-বামে) যদি প্রসারিত হয়, তাহলে অন্য মাত্রায় (সামনে- পিছনে) সংকুচিত হবে। অর্থাৎ, L এর এক বাহুতে আলো যেতে বেশি সময় নেবে, আরেক বাহুতে আলো
যেতে কম সময় নেবে। দুটোই মিলতে হবে।

কতটুকু সংকোচন/প্রসারণ হয়েছিলো?
একটা প্রোটনকে ১০ হাজার ভাগে ভাগ করলে যে দৈর্ঘ্য পাওয়া যায়, ততটুকু পরিমাণ দৈর্ঘ্যের পার্থক্য যদি আপনি মাপতে পারেন, তাহলে আপনি এই সংকোচন আর প্রসারণ মাপতে পারবেন। বোঝা গেলো না মনে হয়? আরেকটা উদাহরণ দেই – ধরুন, আপনার কাছে ১ বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার লম্বা একটা ট্রেন আছে। সেটার মধ্যে যদি মাত্র ৫ মিটার লম্বা আরেকটা বগি লাগাতে হয়, তাহলে দৈর্ঘ্যের যেমন পার্থক্য হবে, সেটা আপনাকে মাপতে পারতে হবে। অত্যন্ত সংবেদনশীল যন্ত্র ছাড়া এই পার্থক্য মাপা সম্ভব না।

মাপার মধ্যে আরেকটা সমস্যা তো ছিলোই, সেটা হলো হৈচৈ। যে কোনো জিনিস, যার আয়তন আছে, অথবা যার তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রার ওপরে, সেটাই কাঁপে, সর্বদাই কাঁপছে। এগুলোকে যন্ত্রের হিসেব থেকে বাদ দিতে হবে। তারপর অন্যান্য তরঙ্গ আছে, সেগুলোকেও বাদ দিতে হবে। তার ওপর যান্ত্রিক ত্রুটির কারণে এইরকম কাকতালীয় ঘটনা ঘটলো কিনা, তাও দেখতে হবে। তাই, এই ধরনের পর্যবেক্ষণ কেন্দ্র বানানো হলো দুটো। একটা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে, আরেকটা চার হাজার কিলোমিটার দূরে ওয়াশিংটন অঙ্গরাজ্যে। নিশ্চিত হবার জন্য দুটো পর্যবেক্ষণ কেন্দ্রেই একইপরিমাপ পেতে হবে।

২০০২ থেকে ২০১০ পর্যন্ত LIGO এর তথ্য সংগ্রহের প্রথম অধিবেশন চললো। কিন্তু ওরা কোনো ফলাফল পায়নি। আগেই বলেছি, কাজটা কঠিন। এরপর ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ওরা অনেক যান্ত্রিক ত্রুটি সারালো। এই ত্রুটি সারাতে, সংবেদনশীলতা বাড়াতে, ৫ বছরে খরচ হয়েছিলো ২০০ মিলিয়ন ডলারের ওপরে। ২০১৫ তে যখন তথ্য সংগ্রহের দ্বিতীয় অধিবেশন শুরু হলো, তখন ওরা প্রায় সাথে সাথেই মহাকর্ষীয় তরঙ্গের সন্ধান পেয়েছিলো। কিন্তু সেটা আসলেই মহাকর্ষীয় তরঙ্গ কিনা, সেটা নিয়ে বারবার পরীক্ষা চলতে লাগলো। অবশেষে ২০১৫ এর সেপ্টেম্বর মাসে ওরা নিশ্চিতভাবেই এই কৃষ্ণগহ্বর সংঘর্ষের ফলে সৃষ্ট তরঙ্গের ব্যাপারে নিশ্চিত হলো। শুরু হলো গবেষণা প্রবন্ধ লেখার কাজ। গবেষকদের বিশাল একটা দল Physical Review নামক গবেষণা পত্রিকায় একটা প্রবন্ধ জমা দিলো ২০১৬ সালের জানুয়ারির ২১ তারিখে। সেই প্রবন্ধ প্রকাশনার জন্য নির্বাচিত হলো ফেব্রুয়ারির ১১ তারিখ। সেই প্রবন্ধে একটা রেখাচিত্র (গ্রাফ) আছে, যেখানে দুই পর্যবেক্ষণ কেন্দ্রতেই একই ফলাফল পাওয়ার ব্যাপারটা দেখানো হয়েছে।
এই তরঙ্গ আবিষ্কার হওয়াটা কেন গুরুত্বপূর্ণ?
প্রত্যেকটা তরঙ্গ আমাদেরকে নতুন কিছু শেখায়। প্রথমে আমরা শুধুমাত্র চোখের দেখাতে যা যা দেখা যায়, তাই দেখতাম। অর্থাৎ, আমাদের দৃষ্টিশক্তিতে যে তরঙ্গদৈর্ঘ্যগুলো ধরা পড়ে, সেই দৃশ্যমান আলোক তরঙ্গেই দেখতাম। এরপর যখন অবলোহিত (infrared), অতিবেগুনী (ultraviolet), বেতার (radio) এমন তরঙ্গগুলো আবিষ্কৃত হলো, আমাদের দেখার দৃষ্টিভঙ্গিই পাল্টে গেলো। আর সেগুলোর প্রভাব নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। আর মহাকর্ষীয় তরঙ্গ তো একেবারে আলাদা এক ধরনের তরঙ্গ। এই তরঙ্গ ব্যবহার করে যে সামনে আমরা কী কী দেখবো, তা এখন অনুমানও হয়তো করা যাচ্ছে না। একদম কম করে বললেও, আমরা বুঝতে পারবো – আমাদের এই মহাবিশ্ব কিভাবে কাজ করে, মহাকর্ষকিভাবে কাজ করে। সায়েন্স ম্যাগাজিনের ভিডিও-তে বলা হয়েছে, এটা জন্ম দিয়েছে জ্যোতির্বিদ্যার একদম নতুন একটা শাখা।
হয়তো একদিন এটার মাধ্যমেই আমরা মহাকর্ষকে কাজে লাগাতে শিখবো। মহাকর্ষকে যদি কাজে লাগানো যায়, কোনোভাবে যদি স্থান-কাল চাদরের নিয়ন্ত্রণ নেয়া যায়, তাহলে কী হবে, আন্দাজ করতে পারছেন? হয়তো আমরা ওয়ার্মহোল বা কীটগহ্বর তৈরি করতে পারবো, আলোকবর্ষ ভ্রমণ করতে পারবো মুহূর্তের হিসেবে।
বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ, আইনস্টাইনকে ধন্যবাদ, LIGO গবেষকদেরকে ধন্যবাদ – এরকম গা শিরশির করা একটা আবিষ্কার আমাদেরকে উপহার দেয়ার জন্য। পুরো জিনিসটা সংক্ষেপে (৩ মিনিটে) একবার ঝালাই করে নিতে চান? তাহলে পিএইচডি কমিকসের বানানো অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে যাওয়া ভিডিওটি দেখুন।

রহস্যময় জাহাজঃSS Ourang Medan





অমিমাংসিত রহস্যঃ-
.
১৯৪৭ সালের জুন মাস, একটা জাহাজ মালয়শিয়া যাচ্ছিল। হঠাৎ করেই সেই জাহাজ দিয়ে বিপদ সংকেত পাঠান হয় রেডিওর মাধ্যমে। বিপদ সংকেতে বলা হয়, "সকল অফিসার ক্যাপ্টেন সহ মারা গেছেন, সকলেই জাহাজের ব্রিজে শুয়ে আছে। সম্ভবত জাহাজের সকলেই মারা গেছে।" তারপ কিছুক্ষন কোন শব্দ নেই, হঠাৎ করে শেষ বার্তা এলো, "আমি মারা গেছি"

আমেরিকার একটি জাহাজ "সিলভার ষ্টার", সে সময় বিপদ বার্তা পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে। তারা দেখতে পেলেন "SS Ourang Medan" জাহাজের সকল যাত্রী মারা গেছে অদ্ভুত ভাবে। সকলেই ঠান্ডায় জমে মারা গেছে এবং সকলের মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল। তাদের সকলের হাত উঁচু হয়েছিল এবং সকলেই যেন কোন কিছু ধরার জন্য হাত বাড়িয়েছে এমনটাই মনে হচ্ছিল। সিলভার।ষ্টার জাহাজটি SS Ourang Medan জাহাজকে বেঁধে পাড়ের দিকে নিয়ে আসতে থাকে। কিন্তু পাড়ের খুব কাছে আসার সাথে সাথে বিকট বিস্ফরন ঘটে SS Ourang Medan জাহাজে এবং জাহাজটি সমুদ্রে ডুবে যায়। আজ পর্যন্ত এই SS Ourang Medan জাহাজের রহস্য কেউ উদঘাটন করতে পারেন নি।