Tuesday, February 9, 2016

মথম্যান (MOTHMAN)

পয়েন্ট প্লেজেন্ট নামে একটি জায়গা আছে যা আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায় অবস্থিত। ১৯৬৭ পর্যন্ত এই জায়গাটি অদ্ভুত একটা প্রাণী দ্বারা নিয়ন্ত্রিত ছিল এটাই মূলত এই জায়গার মিথ। আর এখানে যে প্রাণীর গুজবের কথা বলা হচ্ছে তার নাম মথ্ম্যান।

১৯৬৬ সালের ১২ নভেম্বর ৫ জন ব্যাক্তি কবরস্থানে কবর খুড়ছিল,  যখন গাছ থেকে মানব সাদৃশ্য একটি জন্তু তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। এটাই ছিল প্রাণীটিকে দেখার প্রথম নথিভুক্ত ঘটনা যা পরবর্তিকে মথম্যান নামে পরিচিতি লাভ করে।

তার কয়েকদিন পর ১৫ নভেম্বর ২ জোড়া তরুণ দপ্ততি পুলিশ কে একটা অপরিচিত প্রাণীর কথা বলে যার রঙ ছিল সাদা এবং চোখ ছিল ঘোলাটে লাল। তারা আরও জানায় যে প্রাণিটি ছিল প্রায় ৭ ফুট লম্বা এবং এটির প্রায় দশ ফুট লম্বা পাখা এবং প্রাণীটি তাদের গাড়িকে অনুসরণ করেছিল।

এর পর বিভিন্ন জায়গা থেকে মথ্যমান কে দেখার রিপোর্ট আসতে থাকে। কিন্তু মথম্যান  ততটাও বিখ্যাত ছিল না যতক্ষণ প্রযন্ত সে একটি ব্রিজ কে ভেঙ্গে ফেলে। ১৯৬৬ সালের ১৫ ডিসেম্বর মথম্যান Silver Bridge ভেঙ্গে ফেলে যাতে ৪৬ জন মানুষ মারা যায়। বলা হয়ে থাকে যে মথম্যান এর দেখা দেওয়া ছিল ব্রিজ ভাঙ্গার পূর্ব সতর্কবার্তা। এছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটা বড় বড় দুর্ঘটনার আগে মথম্যানকে দেখার কথা শোনা যায়। এখন প্রযন্ত মথম্যান একটি রহস্যই রয়ে গেছে ।

MOTHMAN এর উপর বেশ কয়েকটি সিনেমা ও বই রয়েছে  ।  এছাড়াও ডিসকভারি চ্যানেল মথম্যানের উপর একটি এপিসোড রয়েছে।

No comments:

Post a Comment