প্যারাডক্স শব্দের অর্থ হেয়ালী। প্যারাডক্স হল, এমন কিছু
প্রশ্ন বা সমস্যা যাদের আদৌ কোন সমাধান নেই। অথবা
এই মুহুর্তে সমাধান দেয়া সম্ভব নয়।
.
শুরু করি সক্রেটিস দিয়ে। সক্রেটিসের খুব বিখ্যাত উক্তি,
“আমি কিছুই জানি না”। তার মানে তিনি এটা জানেন যে,
তিনি কিছু জানেন না। তাহলে তিনি কিছু জানেন না,
সেটা মিথ্যা।
.
সক্রেটিসের কথা থেকে আসি, আমাদের হালের জমানার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড এইচ.
রামসফেল্ডের কথায়। অনেক ঢাক ডোল পিটিয়ে যখন
ইরাকে গণবিধ্বংসী অস্ত্র পাওয়া গেল না, এক সাংবাদিক
প্রশ্ন করে বসলেন এতো গণবিধ্বংসী অস্ত্র কোথায় গেল।
রামসফেল্ডের জবাবটি ছিল এরকম,
“কিছু ব্যাপার আছে, যা আমরা জানি যে আমরা জানি।
আবার কিছু ব্যাপার আছে, আমরা জানি যে আমরা জানি
না। কিছু ব্যাপার আছে, আমরা জানি না যে আমরা জানি।
আর কিছু ব্যাপার আছে, আমরা জানি না যে আমরা জানি
না। এ ব্যাপারটা হচ্ছে সে ব্যাপারগুলোর একটি।” কে কে এর
মানে বুঝতে পারলেন হাত তুলেন।
.
রামসফেল্ড থেকে আসি লায়ার্স প্যারাডক্সে। অনেকগুলো
লায়ার্স প্যরাডক্সের মধ্যে একটি হচ্ছে - "পরের কথাটি
মিথ্যা। প্রথম কথাটি সত্যি"। ধরে নিলাম, প্রথম বাক্যটি
সত্যি। তাহলে দ্বিতীয় বাক্যটি মিথ্যা। দ্বিতীয় বাক্যের
ভাষ্যমতে প্রথম বাক্য সত্যি; তার মানে প্রথম বাক্যটি
মিথ্যা।
এবার ধরে নেই প্রথম বাক্যটি মিথ্যা, তাহলে দ্বিতীয়
বাক্যটি সত্যি। কিন্তু দ্বিতীয় বাক্য যে বললো, প্রথম বাক্য
সত্যি। সক্রেটিসের প্যারাডক্সটিও কিন্তু লায়ার্স
প্যরাডক্স।
.
আসলে নিয়ম মেনে চললে মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে
না। কিন্তু কিছু নিয়ম আছে যারা নিজেরাই মিথ্যা বলে!
এরকম একটি নিয়ম হচ্ছে, "সব নিয়মের ব্যতিক্রম আছে"।
যেহেতু এটি নিজেই একটি নিয়ম, তাহলে তার ব্যতিক্রমও
আছে। তার মানে এরকম নিয়ম খুজে পাওয়া যাবে, যে
নিয়মের কোন ব্যতিক্রম নেই। তাহলে নিয়ম নিজেই মিথ্যা
কথা বলছে।
.
শেষ করি একটি ছোট্ট গল্প দিয়ে। এক দুষ্ট কুমির বাবার
একমাত্র ছেলেটিকে চুরি করে নিয়ে গেল। কুমির বাবাকে
শর্ত দিল সে তার ছেলেকে ফিরিয়ে দিবে এক শর্তে। যদি
তিনি বলতে পারেন, কুমির ছেলেটিকে ফিরিয়ে দিবে কি
দিবে না। বাবা উত্তর দিলেন কুমির তার ছেলেকে
ফিরিয়ে দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, কুমির কি করবে?
ছেলেকে ফিরিয়ে দিবে নাকি দিবে না!
Sunday, February 21, 2016
প্যারাডক্স-১
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment